হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি অব্যাহত রয়েছে। শনিবার (১১ এপ্রিল) হিলি বন্দর দিয়ে ৩টি গাড়িতে মোট ১১৬ মেট্রিক টন গম দেশে প্রবেশ করেছে। জানা গেছে, রিফা এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এ চালানটি আমদানি করে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওবায়দুল ইসলাম হেলেন গম আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের খাদ্য চাহিদা পূরণে নিয়মিতভাবে হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন খাদ্যপণ্যসহ গম আমদানি করা হচ্ছে। এতে করে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা মিলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code