চার্লসকে দেখতে যাচ্ছেন প্রিন্স হ্যারি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

লন্ডন অফিস: রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে যাচ্ছেন। বাবাকে দেখতে যাচ্ছেন তিনি। বাকিংহাম প্যালেস গতকাল জানায়, রাজা তৃতীয় চার্লসের ক্যানসার শনাক্ত হয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে। রানি এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বর রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের। এদিকে বিশ্বনেতারা চার্লসের সুস্বাস্থ্য কামনা করেছেন। যুক্তরাজ্যবাসীর অনেকে চার্লসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন। স্ত্রী অভিনেত্রী মেগান ম্যার্কেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করেন হ্যারি। প্রিন্সের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা জানায়,
চার্লসের সঙ্গে কথা বলেছেন হ্যারি। শিগগিরই তিনি চার্লসের সঙ্গে দেখা করবেন। সম্প্রতি প্রোস্টেটের সমস্যার কারণে চার্লস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেটিকে আলাদা উদ্বেগের কারণ বলেছেন চার্লস। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, পরবর্তী সময়ে বিভিন্ন শারীরিক পরীক্ষায় রাজা চার্লসের ক্যানসার শনাক্ত হয়েছে। তবে তিনি কী ধরনের ক্যানসারে আক্রান্ত,
ক্যানসার কোন পর্যায়ে রয়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে বাকিংহাম প্যালেস জানায়, রাজা চার্লস ভালো আছেন। তিনি শিগগিরই কাজে ফিরবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code