কাতারের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয় পেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

কাতারে নবনিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির কাছে  পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেছেন। পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর শেষে রাষ্ট্রদূত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।

Manual7 Ad Code

বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পর্ককে ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে কাতারের প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রসমূহকে আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে তিনি দু-দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

Manual6 Ad Code

দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুরাইখি কাতারের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। কাতারে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ইস্যুতে সহযোগিতা প্রদানের বিষয়ে তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

QATAR

Manual7 Ad Code

সম্প্রতি কাতার সরকার শ্রম আইনের সংস্কারকে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন সময়োপযোগী ও অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন। বাংলাদেশ ও কাতারের মধ্যে ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার পাশাপাশি কাতারে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়া, দু-দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত আলোচনার প্রেক্ষিতে অগ্রাধিকার বিষয়সমূহে একযোগে কাজ করার বিষয়ে রাষ্ট্রদূত আগ্রহ ব্যক্ত করেন।

Manual2 Ad Code

বৈঠকে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক, পররাষ্ট্রমন্ত্রীর দফতরের কর্মকর্তা এবং কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. মাহবুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code