জাপানে সুপার টাইফুন, ৯০ লাখ মানুষকে সরে যাওয়ার পরামর্শ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সুপার টাইফুন নানমাডলের আঘাতে লণ্ডভণ্ড জাপানের দক্ষিণের দ্বীপ কিউশুসহ বেশ কিছু জায়গা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৯০ লাখ মানুষকে সরিয়ে নিতে বলা হয়েছে। টাইফুনের তাণ্ডবে এখন পর্যন্ত একজনের মৃত্যু এবং ৭০ জনের বেশি আহতের খবর পাওয়া গেছে। পূর্বাভাস অনুযায়ী প্রবল শক্তি নিয়ে রবিবার আঘাত হানে সুপার টাইফুন নানমাডল। ঝড়ে তাণ্ডবের কারণে রবিবার রাতে জরুরি আশ্রয়কেন্দ্রে কাটিয়েছেন কয়েক হাজার মানুষ। টাইফুনের আঘাতে জাপানে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। যার অধিকাংশই কিউশুতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code