মুম্বাইতে যাওয়া মানে কী শাহরুখ খানের সঙ্গে সিনেমা করা’!

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

গতকাল থেকে দেশের বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশ পেয়েছে বলিউডের শাহরুখ খানের সঙ্গে এবার অভিনয় করছেন আরিফিন শুভ। সম্প্রতি শাহরুখ খানের পোস্ট করা একটি ছবির নিচে এক ভারতীয় ভক্ত বলেন, ‘স্যার, দয়া করে বড়পর্দায় ফিরে আসুন। আপনাকে মিস করছি খুব।’

Manual5 Ad Code

আরিফিন শুভ সেই কমেন্টের রিপ্লাই দিয়ে জানালেন, আর মাত্র ২ মাস। শাহরুখ ভক্তকে শুভর জবাব দেওয়ার পরই বিষয়টি গুঞ্জনের ডালপালা মেলেছে বাংলাদেশে। তবে বিষয়টি অস্বীকার করে ভিত্তিহীন খবর বলে দাবি করেন আরিফিন শুভ। এ বিষয়ে জানতে চাওয়া হলেও আরিফিন শুভ বলেন, ‘এটি ভিত্তিহীন একটি সংবাদ। যারা সাংবাদিকতার অপব্যবহার করেন তারাই বিষয়টি ছড়িয়েছেন এবং এখানে আমাকে ছোট করা হয়েছে। কিছুদিন আগে আমি মুম্বাই গিয়েছি ঠিক। কিন্তু মুম্বাইতে যাওয়া মানে কী শাহরুখ খানের সঙ্গে সিনেমা করা! কোনো ধরনের সত্যতা যাচাই না করে এই ধরনের সংবাদ আসলেই দুঃখজনক। সবাকে অনুরোধ করবো বানোয়াট সংবাদে বিভ্রান্ত হবেন না।’

ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত চিত্রনায়ক শুভ। সম্প্রতি তার বহু প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার ট্রেলার প্রকাশে এসেছে। ট্রেলারে আরিফিন শুভর লুক বেশ প্রশংসিত হয়েছে এরইমধ্যে। রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়। অন্যদিকে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code