জিঘাংসা ছায়াছবির নায়িকা মারা গেছেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

চিরিরবন্দর (দিনাজপুর) ঃ
৯০ দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জিঘাংসা ছায়াছবি ও পাখির বাসার মত দুটি চোখ তোমার” টিক যেন নাটোরের বনলতা সেন গানের আলোচিত নায়িকা জবা চৌধুরী মারা গেছেন। তার নিজ গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
জানাগেছে, তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে গ্রামের বাড়ি চিরিরবন্দরেই অসুস্থ ছিলেন। ১৯৫৪ সালে চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে তিনি জন্মগ্রহন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। ৯০ দশকের বাংলা চলচ্চিত্রে তিনি দুটি জনপ্রিয় ছায়াছবিতে নায়িকার অভিনয় করেন। তার একটি ছবি জিঘাংসা” নায়ক ওয়াসিমের সাথে সেই ছবিতে তিনি নায়িকার অভিনয় করেন। এছাড়া সেই ছবিতে অভিনয় করেন, নায়ক জসিম, আনোয়ারা, নায়িকা চুছুরিতাসহ আরো অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code