পুতিনের সংবিধান সংশোধন প্রস্তাবের ওপর রাশিয়ায় ভোট শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:সংবিধান সংশোধনের প্রস্তাবের ওপর ভোট দেওয়া শুরু করেছে রাশিয়ার নাগরিকেরা। এই সংশোধন প্রস্তাব অনুমোদন পেলে আরও দুই মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আনুষ্ঠানিকভাবে আগামী ১ জুলাই এই ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও রুশ কর্তৃপক্ষ জানছে করোনাভাইরাসের মহামারিতে ভিড় এড়াতে এক সপ্তাহ আগেই ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বিরোধী অ্যাকটিভিস্ট অ্যালেক্সি নাভানলি বলেছেন সংবিধানের এই পরিবর্তন পুতিনকে আজীবন ক্ষমতায় রাখবে। তবে পুতিন বলছেন, এতে রাশিয়ার স্থিতিশীলতা নিশ্চিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code