ইউক্রেনের বিমানবাহিনী প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের বিমানবাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হওয়া নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই ঘটনা সামনে এলো। শুক্রবার (৩০ আগস্ট) প্রেসিডেনশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচুককে বরখাস্ত করার কথা জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, তিনি বিমানবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওলেশচুককে দায়িত্ব হতে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেছেন, জনগণকে রক্ষা করতে নেতৃস্থানীয় পর্যায়ে নিজেদের শক্তিশালী করা প্রয়োজন।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের দেওয়া এফ-১৬ বিমানটি সোমবার বিধ্বস্ত হয়। এই ঘটনায় একজন বৈমানিক নিহত হন। রুশ ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানটি বিধ্বস্ত হলেও এর প্রত্যক্ষ কারণ শত্রুর আক্রমণ নয় বলে ইউক্রেনের দাবি। এদিকে, ঘটনার দায় নিয়ে লেফটেন্যান্ট জেনারেল ওলেশচুক অন্য রাজনীতিবিদদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। অবশ্য ওলেশচুককে বরখাস্ত করার নির্দিষ্ট কোনও কারণ জেলেনস্কি উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, ‘দেশের সব যোদ্ধার প্রতি খেয়াল রাখা আমার কর্তব্য।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code