ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

কানাডা প্রতিনিধি: প্রশান্ত মহাসাগরের তলদেশে এক অদ্ভুত ফাটলের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। তারা আশঙ্কা করছেন, এই ফাটলের কারণে কোনো একদিন ভয়াবহ ভূমিকম্পও ঘটতে পারে। প্রশান্ত মহাসাগরের কানাডা ও যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় এ ফাটলের দেখা পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে, এই ফাটলটি কানাডা ও যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী পিথিয়া ওয়েসিস নামক ঢালে অবস্থিত। এই ঢালটি আবার ক্যাসকেডিয়া সাবডাকশন জোন নামক একটি ভূমিকম্প ফল্ট লাইনের ওপর অবস্থিত। যা কানাডার পশ্চিম উপকূল থেকে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত দীর্ঘ।

Manual8 Ad Code

বিজ্ঞানীরা বলছেন, ফাটলটি দিয়ে আগুনের গোলার মতো তীব্র বেগে উষ্ণ পানি বের হচ্ছে। পানির তাপমাত্রা সেখানে ১৫০ থেকে ২৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পানি তীব্র গরম হওয়ায় তা আশপাশের বিশাল এলাকার পানিকে উষ্ণ করে তুলছে। এমনকি যুক্তরাষ্ট্রের অরেগনের নিউপোর্ট উপকূলেও এই উষ্ণ পানির স্রোত পৌঁছে গেছে।

বিজ্ঞানীরা বলছেন, পানি যদি এভাবে বের হতেই থাকে তবে তা স্থানীয় পানির চাপকে বড়িয়ে দিতে পারে এবং ক্যাসকেডিয়া সাবডাকশন জোনের দুই টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণ হতে পারে। যার ফলে ভূমিকম্প দেখা দিতে পারে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code