৫ লাখ অবৈধ অভিবাসী নির্বাসনের অপেক্ষায়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

কানাডা অফিস:

Manual7 Ad Code

কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) জানিয়েছে, ৪ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন অবৈধ অভিবাসী প্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে নিখোঁজ বা কানাডা ছেড়ে অন্য কোনো দেশে চলে গেছে বা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংখ্যা ২৯ হাজার ৭৩১ জন। তারা কোথায় আছে তা শনাক্তও করা যাচ্ছে না, যাদের মধ্যে ২১ হাজার ৩২৫ জনই অন্টারিও প্রদেশের। ইমিগ্রেশন সার্ভিসেস তাদের খুঁজছেন, অন্যদিকে বর্ডার সার্ভিস এজেন্সি তাদের অবস্থান জানতে পারছে না।

Manual8 Ad Code

ফোর্ট ম্যাকমুরে-কোল্ড লেকের এমপি লায়লা গুডরিজের একটি প্রশ্নের জবাবে কানাডা সিবিএসএ এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক কানাডিয়ান অভিবাসী তথ্য অনুযায়ী, আগামী দুই বছরে ২৪ লাখ মানুষের ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাদের অনেকেই ভিজিটর ভিসা, ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় এসেছে। কানাডার সরকার মনে করে, যারা বিভিন্ন মেয়াদে বিভিন্ন ভিসায় দেশটিতে এসেছেন, স্বেচ্ছায় আবার তারা ফিরে যাবে।

কানাডাকে বলা হয় অভিবাসীদের দেশ। কানাডার বেশিরভাগ জনসংখ্যাই বিভিন্ন দেশ থেকে এসে বসতি স্থাপন করেছে। অধিকাংশই অভিবাসী হওয়া সত্ত্বেও কানাডার নাগরিকদের অভিবাসীদের প্রতি মনোভাব দিন দিন পাল্টে যাচ্ছে।

অ্যাসোসিয়েশন অফ কানাডিয়ান স্টাডিজ নামে একটি অর্গানাইজেশনের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সিংহভাগ কানাডিয়ান মনে করে, অবৈধভাবে দেশটিতে যারা বসবাস করছে, তাদের দ্রুত গণহারে বের করে দেওয়া উচিত। জরিপে দেখা গেছে ৪৮ শতাংশ লোক বলেছে, অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া উচিত। একই জরিপে দেখা গেছে ৬৫ শতাংশ লোক মনে করে- কানাডা বেশি পরিমাণে অভিবাসীদের দেশটিতে প্রবেশের সুযোগ দিয়েছে, এটি কমানো উচিত।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code