ভিসা স্থগিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

কানাডা অফিস: স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ভারত। ভারতীয় মিশনের পক্ষে কানাডায় ভিসার আবেদন যাচাইয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কানাডায় ভারতের খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের মধ্যে এই স্থগিতাদেশ দেওয়া হলো। এই স্থগিতাদেশের সঙ্গে চলমান বিরোধের কোনও সম্পর্ক রয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি।

Manual8 Ad Code

বিএলএস জানিয়েছে, অপারেশনাল কারণে পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত কানাডায় ভারতীয় ভিসা প্রদান স্থগিত থাকবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code