কানাডায় মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

কানাডা অফিস: কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনা হয়েছে। অন্তত ৭ জন মন্ত্রীকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই জায়গায় আনা হয়েছে নতুন মুখ। নির্বাচন সামনে করে ট্রুডোর এই পদক্ষেপকে তার সরকারের ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে বিরোধীরা।
২০২১ সালে দ্বিতীয়বার সরকার গঠনের দুই বছরের মাথায় মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন ট্রুডো। ২০১৫ সালের নভেম্বর থেকে কানাডার ক্ষমতায় রয়েছে ট্রুডোর দল লিবারেল পার্টি।
দেশটির পার্লামেন্টে মন্ত্রিসভার ৩৮ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে মাত্র ৮ জন মন্ত্রী তাদের আগের দায়িত্বে বহাল রয়েছেন। বাকি সবাইকেই পরিবর্তন করা হয়েছে।
টানা ৮ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কানাডা অভ্যন্তরীণ ও বিশ্বব্যাপী একটি কঠিন মুহূর্ত পার করছে। পরিস্থিতি আরও ভালো মোকাবিলা করার জন্যই এই রদবদল করা হয়েছে। তিনি জানান, নিত্যপণ্যের লাগামহীন দাম, মুদ্রাস্ফীতি ও আবাসন সংকটে জর্জরিত দেশবাসীকে স্বস্তি দিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code