করোনা সংক্রমণে চিনের পরেই ভারত, সারা দেশে আক্রান্ত ৭৪ হাজারের বেশি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: লাফ দিয়েছিল সোমবার। ওই দিন সকাল পর্যন্ত (২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী) সারা দেশে চার হাজার ২১৩ জন সংক্রমণের শিকার হয়েছিলেন, যা এখনও পর্যন্ত রেকর্ড। সেই তুলনায় কম হলেও, মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছিলেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। বুধবারও সেই ছবিই দেখা গেল দেশে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও তিন হাজার ৫২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার জেরে করোনা সংক্রমণের নিরিখে গোটা বিশ্বে এখন চিনের ঠিক পরবর্তী স্থানেই উঠে এল ভারত। এখনও পর্যন্ত ৭৪ হাজার ২৮১ জন করোনায় আক্রান্ত হয়েছে। চিনে ওই সংক্রমণের শিকার হয়েছেন ৮৪ হাজার মানুষ।

Manual3 Ad Code

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২২ জনের মৃত্যু হয়েছে। তার জেরে সারা দেশে মৃতের সংখ্যা এখন দুহাজার ৪১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, মৃতদের মধ্যে ৭০ শতাংশেরই কো-মর্বিডিটি ছিল। সারা দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত ২২ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে উঠেছিলেন। এ দিন সকাল পর্যন্ত মোট ২৪ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
সারা দেশে করোনা সংক্রমণের তিন ভাগের প্রায় এক ভাগই মহারাষ্ট্রে। সেখানে ২৪ হাজার ৪২৭ জন এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯২১ জনের। গুজরাতে সংক্রমিত হয়েছেন আট হাজার ৯০৩ জন। তামিলনাড়ুতে করোনা ধরা পড়েছে আট হাজার ৭১৮ জনের। দিল্লিতে আক্রান্ত সাত হাজার ৬৩৯।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code