বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৫৬ লাখ ৭৫ হাজার ছাড়ালো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় জর্জরিত বিশ্বে দৈনিক মৃতের সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে সাত হাজারের অধিক মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ লাখ ২৮ হাজারে নেমে এসেছে।

সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল ইউরোপের দেশ ফ্রান্সে। এ দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এবার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে ব্রাজিল, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য, কলম্বিয়া, পোল্যান্ড এবং মেক্সিকো। এতে বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা ৩৭ কোটি ২৮ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৬ লাখ ৭৫ হাজারে পৌঁছে গেছে।

Manual7 Ad Code

রবিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৬৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে আড়াই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ লাখ ৭৫ হাজার ৩৮৯ জনে দাঁড়িয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ লাখ ২৮ হাজার ৩৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় পৌনে আট লাখ কমেছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৭ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ২৪৫ জনে পৌঁছেছে।

এ দিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখল ফ্রান্সের জনগণ। একই সময়ে ফরাসি ভূখণ্ডে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন তিন লাখ ৩২ হাজার ৩৯৮ জন। আর মারা গেছেন ১৭৮ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৮ লাখ আট হাজার ৬২৫ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৩০ হাজার ৪৫৬ জন।

অন্য দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। একই সময়ে মার্কিন ভূখণ্ডে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন এক লাখ ৯২ হাজার ২৮ জন এবং মৃত্যুবরণ করেছেন এক হাজার ১২৭ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত সাত কোটি ৫৪ লাখ ৮১ হাজার ১২২ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন নয় লাখ ছয় হাজার ৮৬১ জন।

Manual8 Ad Code

রাশিয়ায় শেষ ২৪ ঘণ্টায় মহামারি করোনার থাবায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৬৮ জন। আর নতুন করে রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন এক লাখ ১৩ হাজার ১২২ জন। এছাড়া মহামারির তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ১৬ লাখ ১৫ হাজার ৭৭৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৩০ হাজার ১১১ জনের।

গত এক দিনে ইউরোপের দেশ তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯৪ হাজার ৭৮৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭৪ জন। একই সময়ে অঞ্চলটির অপর দেশ ইতালিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এক লাখ ২৭ হাজার ১৪৭ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৭৭ জন।এছাড়া গেল ২৪ ঘণ্টায় ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭২ হাজার ৭২৭ জন এবং প্রাণ হারিয়েছেন ২৯৬ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৬৪ লাখ ছয় হাজার ১২৩ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৬১৩ জন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে কোভিড শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৪৫০ জন এবং প্রাণ হারিয়েছেন ২৭২ জন।

এছাড়া ইউরোপের অপর দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৫১৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯১ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ৯৬ লাখ ৬৭ হাজার ৬১৯ জন রোগটিতে শনাক্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে এক লাখ ১৮ হাজার ৩৩৫ জন। একই সময়ে ইউক্রেনে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৫১ জন। এদের মধ্যে মারা গেছেন ১৪৯ জন।

করোনায় সংক্রমিতদের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৯৫ জন। আর নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন দুই লাখ সাত হাজার ৩১৬ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ৫২ লাখ ৪৭ হাজার ৪৭৭ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ২৬ হাজার ৬৪৩ জনের।

এ দিকে কোভিড সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে চার কোটি ১০ লাখ ৮৭ হাজার ৮১৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন চার লাখ ৯৪ হাজার ১১০ জন।

Manual4 Ad Code

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে শেষ এক দিনে দক্ষিণ আফ্রিকায় ১২১ জন, পোল্যান্ডে ২৩১ জন, কানাডায় ১৩৪ জন, আর্জেন্টিনায় ১৭৯ জন, গ্রিসে ৮০ জন এবং ভিয়েতনামে ১১৫ জন মৃত্যুবরণ করেছেন। এ দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৪৩৭ জন মারা গেছেন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ পাঁচ হাজার ২৪০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code