ইসরায়েলি কারাগারে ৮৬ দিন অনশনে ফিলিস্তিনির মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ৮৬ দিন ইসরায়েলি কারাগারে আমরণ অনশনে থাকা ফিলিস্তিনি বন্দি খাদের আদনান মারা গেছেন। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীটির সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি তাকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২ জুন) ভোরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

এর আগেও এই ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট বেশ কয়েকবার অনশন করেছিলেন। ২০১৫ সালে আটকের পর টানা ৫৫ দিন না খেয়ে ছিলেন তিনি।

Manual3 Ad Code

কোনও সুর্নিদিষ্ট অভিযোগ ছাড়াই বর্তমান ১ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দি। ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী গ্রুপ হ্যামোকডের মতে, ২০০৩ সালের পর এই বন্দির সংখ্যা সবেচেয়ে বেশি।

Manual8 Ad Code

গাজার ডব্লিএইডি প্রিজনার্স অ্যাসোসিয়েশন বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ৪৪ বছর বয়সী খাদের আদনানকে ঠাণ্ডায় মাথায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস) বলছে, বিনা অভিযোগে আটকের বিরুদ্ধে প্রতিবাদে ৮৭ দিনের জন্য না খেয়ে থাকার কথা জানিয়েছিলেন। ফিলিস্তিনের সাবেক তথ্যমন্ত্রী ও প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ পলিটিক্যাল পার্টির সাধারণ সম্পাদক মুস্তাফা বারঘৌতি বলেন, যা ঘটেছে অত্যন্ত বিপজ্জনক ঘটনা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code