অনড় অবস্থান ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেই ইরান-মার্কিন আলোচনা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:লেবাননে অব্যাহত লড়াই আর গভীর মতপার্থক্যের কারণে ভঙ্গুর হয়ে পড়া যুদ্ধবিরতির মধ্যেই শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা। ইসলামাবাদের এই আলোচনাকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হলেও দুই পক্ষের অনড় অবস্থান আর পাল্টাপাল্টি হুঁশিয়ারি সংশয় জিইয়ে রেখেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে অপর একটি দল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে বিকেল পর্যন্ত ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কোনও সরাসরি বৈঠকের ঘোষণা আসেনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code