২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করবে আওয়ামী লীগ

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

আগামীকাল ‘গণহত্যা দিবস’(২৫ মার্চ )। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে, সভা, সমাবেশ, র‌্যালি, আলোকচিত্র প্রদশর্নী ইত্যাদি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (রোববার) বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়ছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual5 Ad Code

অপর এক বিবৃতিতে ওবায়দুল কাদের ‘গণহত্যা দিবস’ উপলক্ষে সারাদেশে মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীসহ দলের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহকে ‘গণহত্যা দিবস’-এর মর্যাদা অনুযায়ী কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code