দেশে এসেছে ২৭০০ টন ভারতীয় আলু, কমছে দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:

ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ার পর গত পাঁচদিনে দেশে আলু এসেছে ২ হাজার ৭০০ টন। এখন পর্যন্ত সরকার থেকে ১ লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

দাম নিয়ন্ত্রণ করতে এর আগে সরকার গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয়। এদিকে আমদানি করা আলু বাজারে আসার পর দেশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। পাইকারি বাজারে দেশি আলু কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা কমেছে। খুচরা বাজারে কেজিপ্রতি আলুর দাম কমেছে গড়ে ১০ টাকার মতো। তবে সরকারনির্ধারিত আলুর দাম কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। কিন্তু খুচরা বাজারে এখনো কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ক্রেতাদের ৬০ টাকা কেজিতেই আলু কিনতে হচ্ছে। কয়েক দিন আগেও ক্রেতারা খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৭০-৮০ টাকা দরে আলু কিনেছে।

Manual5 Ad Code

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আলুর ব্যবসায়ী বিসমিল্লাহ বাণিজ্যালয়ের মালিক আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানির খবরে আলুর দাম কমতে শুরু করেছে। সোমবার পাইকারি বাজারে আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৩ থেকে ৩৫ টাকা দামে। খুচরা বাজারে ৪০-৪৫ টাকা দামে আলু বিক্রি করার কথা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code