আমিরাতে বিশাল আয়োজনে হারামাইন পারফিউমের ইফতার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : বিখ্যাত সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানি রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রোববার আমিরাতের আজমান প্রদেশে প্রতিষ্ঠানের কারখানা প্রাঙ্গণে ইফতার মাহফিলে প্রায় ৫ হাজার মানুষের সমাগম ঘটে। এতে দেশ-বিদেশের কূটনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি সহ ভারত, পাকিস্তান ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন। এসময় প্রতিষ্ঠানের কয়েকশ কর্মী পুরো আয়োজনে আপ্যায়নের দায়িত্ব পালন করেন। এর আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া পাঠ করা হয়।

Manual1 Ad Code

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্টদূত আব্দুলাহ আলী আব্দুল্লাহ আল হামোদি। তিনি বৃহৎ এই ইফতার আয়োজনের জন্য হারামাইন পরিবারকে ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

করোনা পরবর্তী বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে বিশাল এই আয়োজন আল হারামাইন পারফিউমস গ্রুপের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে উল্লেখ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় অ্যারাবিয়ান, বিভিন্ন দেশের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হারামাইন পারফিউম কোম্পানির এই আয়োজন প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। অসংখ্য নারী-পুরুষ এতে আলাদাভাবে অংশ নিয়েছেন।
শৃঙ্খলা ও সুব্যবস্থা সবার নজর কেড়েছে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আল হারামাইন পারফিউমস গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমানের মেয়ে মুনিরা রহমান। পরে আমন্ত্রিত অতিথি ও রোজাদারদের প্রতি সম্মান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির।

মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির বলেন, দীর্ঘদিন পর সবাই একসঙ্গে সম্মিলিতভাবে ইফতার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আয়োজনের জন্য যথেষ্ট জায়গাও ছিল। দেশ বিদেশের বিভিন্ন অতিথিরা এসেছেন, প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছেন। এতেই আমি আনন্দবোধ করছি।

Manual6 Ad Code

উল্লেখ্য, ১৯৭০ সালে প্রথম সুগন্ধি বোতল বাজারে আসার পর থেকে আল হারামাইন পারফিউমের ব্যাপ্তি ও খ্যাতি ক্রমশই বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ, ইউকে এবং ইউএসএ জুড়ে অসংখ্য দৃষ্টিনন্দন পারফিউম শোরুমের একটি সুগন্ধি নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে জয় করে নিয়েছেন সুগন্ধি প্রিয়দের হৃদয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code