বাংলা টাউনে আসছেন ব্রিটেনের রাজা ও কুইন কনসর্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা ৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির প্রাণকেন্দ্র বাংলা টাউন সফরে আসছেন। সফরে তারা আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনার, ব্রিকলেন এলাকা ও ব্রিকলেন জামে মসজিদ পরিদর্শন করবেন। ব্রিটে‌নে বাংলা‌দেশি ক‌মিউনিটির চার প্রজ‌ন্মের বিভিন্ন অর্জন, ইতিহাস-ঐতিহ্য ও সাফল‌্যকে উদযাপ‌ন এবং অনুপ্রাণিত করতে তাদের এই সফর।

ব্রিটে‌নে প্রায় দশ লাখ বাংলা‌দেশি বসবাস কর‌লেও ব্রিক‌লেন বাংলা টাউন এলাকা তথা পুর্ব লন্ড‌নেই বেশিরভাগ ব্রিটিশ-বাংলাদেশির বসবাস।

Manual5 Ad Code

রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা বাংলা টাউনে তাদের সফরের প্রথম পর্বে আসবেন আলতাব আলী পার্কে। এই পার্ক ও এখানে স্থাপিত শহীদ মিনার বাংলাদেশি জনগোষ্ঠীর সংগ্রামী ইতিহাসের স্মারক। আলতাব আলী পার্ক ব্রিটেনে বর্ণবাদের বিরুদ্ধে বাঙালির আন্দোলনেরও প্রতীক।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code