পাকিস্তানের ৭২ শতাংশ নারী ধূমপায়ী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের নারী ধূমপায়ীর বিষয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির টোব্যাকো বোর্ড। এতে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানে নারী ধূমপায়ীর সংখ্যা বেড়ে ৭২ শতাংশ হয়েছে। খবর জিও নিউজের

নারী ধূমপায়ীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ার কারণে চিকিৎসা বিশেষজ্ঞরা এই অভ্যাসের গুরুতর স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

Manual2 Ad Code

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, নারীদের মধ্যে উদ্বেগ ও হতাশার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ধূমপান। এই অভ্যাসে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হওয়ার পাশাপাশি প্রজনন স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ে।

Manual8 Ad Code

বিশেষজ্ঞরা আরও বলেছেন, ধূমপায়ী মায়ের কারণে মৃত সন্তানের ঝুঁকি ও নবজাতকের মধ্যে মারাত্মক ফুসফুসের রোগের আশঙ্কা ২০ গুণ বেড়ে যায়। পাকিস্তানে ৩ কোটির বেশি ধূমপায়ী রয়েছে। বছরে তারা 8 হাজার কোটি সিগারেট ব্যবহার করে। ধূমপানজনিত কারণে যেসব দেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি, পাকিস্তান তার মধ্যে অন্যতম। এ কারণে দেশটিতে বছরে মারা যান ১ লাখ ৬০ হাজার মানুষ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code