‘১২ বছরের ঊর্ধ্বে সবাই টিকা পাবে’ : স্বাস্থ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ রবিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ভবনে কোভিড-১৯ ভ্যাকসিন এবং করোনা পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে শুধু শিক্ষার্থী নয়, ১২ বছরের উর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে।

Manual5 Ad Code

তিনি বলেন, কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ বাড়বে। আমরা অধিক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে চাই। আমাদের হাতে এখনো অনেক টিকা আছে। তাই আমরা টিকা দেওয়ার বয়সসীমা কমিয়েছি। তবে আমাদের স্বাস্থ্যবিধিও মানতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, সেব্রিনা ফ্লোরা ও আহমেদুল কবির।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code