সর্বক্ষেত্রে ডিজিটাল সংযোগ স্থাপনের জন্য কাজ করছে সরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ইন্টারনেট ও স্মার্টফোন হলো শ্বাস-প্রশ্বাসের মতো। ইন্টারনেট সাশ্রয়ী ও সহজলভ্য করার পাশাপাশি কম দামে স্মার্টফোন সাধারণের নাগালে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই এক দেশ এক রেট চালু করেছি। দেশে উৎপাদিত মোবাইল ফোন ৯৬ ভাগ চাহিদা মেটানোর সক্ষমতা অর্জন করেছে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী ঢাকায় বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) আয়োজিত ‘রিসাইলেন্ট ইন্টারনেট ফর এ শেয়ার্ড সাসটেইনঅ্যাবল অ্যান্ড কমন ফিউচার: অ্যাক্সেস অ্যান্ড কানেকটিভিটি, কমিউনিটি নেটওয়ার্কস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল ইনক্লুশন’ শীর্ষক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং বিআইজিএফ চেয়ারম্যান হাসানুল হক ইনু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code