কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করে মারাত্মক ভুল করেছে ভারত: কানাডার প্রধানমন্ত্রী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

কানাডা অফিস:

Manual8 Ad Code

কানাডার সার্বভৌমত্বে আগ্রাসী হস্তক্ষেপ করতে পারবে মনে করে ‘মারাত্মক ভুল’ করেছিল ভারত। বুধবার কানাডার রাজনীতিতে বৈদেশিক হস্তক্ষেপ বিষয়ক একটি তদন্তে সাক্ষ্য দেওয়ার সময় এই মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

ট্রুডো বলেছেন, ‘কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বে মারমুখী হস্তক্ষেপ করে পার পেয়ে যাবে বলে মনে করেছিল ভারত সরকার। এটি ছিল তাদের মারাত্মক ভুল একটি ধারণা।’

Manual4 Ad Code

ছয়জন ভারতীয় কূটনীতিককে কানাডা থেকে বহিষ্কারের দুদিন পরেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন ট্রুডো। কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদ্বীপ সিং নিজ্জর হত্যা ও দেশটিতে অবস্থানরত ভিন্নমতাবলম্বী ভারতীয়দের হত্যার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বছর খানেক ধরে চলা কূটনৈতিক দ্বন্দ্বে ট্রুডোর এবারের মন্তব্য ছিল সবচেয়ে আক্রমণাত্মক। এতে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে আরও একধাপ অবনতি হলো।

ট্রুডোর অভিযোগের জবাবে দু’লাইনের সাদামাটা একটা বিবৃতি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, প্রমাণ ছাড়াই ভারতীয় কূটনীতিকদের বের করে দিয়েছে কানাডা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code