আটলান্টিক সিটি লায়নস ক্লাবের সভা 

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

নিউজারসি প্রতিনিধি : 

গত ১ জুলাই মংগলবার ক‍্যালিফোর্নিয়া এভিনিউস্থ আটলান্টিক সিটি প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লাব সভাপতি লায়ন আকবর হোসাইনের সভাপতিত্বে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই ক্লাবের বর্তমান সাধারন সম্পাদক লায়ন কাজী লিটন ডিস্ট্রিক্ট ১৬ এল এর ২য় ভাইস গভর্নর এবং সিনিয়ার সদস‍্য লায়ন শ্রী রয় ডিস্ট্রিক্ট ট্রাস্টি বোর্ডের মেম্বার নির্বাচিত হওয়ায় তাদের কে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি লায়ন আকবর হোসাইন সহ সিনিয়ার সদস‍্যবৃন্দ।

Manual3 Ad Code

Manual5 Ad Code

উক্ত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয় তার মধ‍্যে উল্লেখযোগ‍্য হচ্ছে কিছু সংযোজন সহ বর্তমান কমিটি কে দ্বিতীয় মেয়াদের জন‍্য(২০২৫-২০২৬) পূননির্বাচিত করা এবং আগামী ৫ আগস্ট মংগল বার ক্লাবের বার্ষিক বনভোজনের আয়োজন করা। সভায় ডিস্ট্রিক্ট পর্যায়ে অসামান‍্য অবদানের জন‍্য সিনিয়ার লায়ন শ্রী রয় এর হাতে ইন্টারন‍্যাশানাল প্রেসিডেন্ট এর পক্ষ থেকে পাওয়া ” সার্টিফিকেট অব এপ্রিসিয়েশান” তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আকবর হোসাইন এবং ২য় ভাইস ডিঃ গভর্নর লায়ন কাজী লিটন।

Manual4 Ad Code

সে সময় অন‍্যান‍্য সদস‍্য গন করতালীর মাধ‍্যমে লায়ন শ্রী রয় কে অভিনন্দিত করেন। ক্লাব সেক্রেটারী লায়ন কাজী লিটন আগামী সেপ্টেম্বরে হারাস ক‍্যাসিনোতে অনুস্ঠিতব‍্য ইউ এস এ- কানাডা ফোরাম উপলক্ষে ক্লাব এবং ডিস্ট্রিক্ট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারনা দেন।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়ার সদস‍্য লায়ন আবদুর রফিক, লায়ন শ্রী রয়, লায়ন রহমান বাবুল, লায়ন কনক রুথ, লায়ন মোহাম্মদ হোসেন জনি, লায়ন মোজাহের আলী, লায়ন মীর হোসেন এবং লায়ন মাহমুদ শাহ।ক্লাব সভাপতি লায়ন আকবর হোসাইন সবাইকে সভায় উপস্থিত হবার জন‍্য ধন‍্যবাদ জানিয়ে সভার সমাপ্তী ঘোষনা করেন।

ডেস্ক: এস 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code