নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই: আইজিপি

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual2 Ad Code

খুলনা প্রতিনিধি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই। মানুষ নির্বাচনমুখী, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

Manual1 Ad Code

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনায় বয়রাস্থ কেএমপি পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি জানান, নির্বাচনী দায়িত্ব পালনে অতীতের সমালোচনা এড়াতে এবার প্রথমবারের মতো সব ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪- এই তিন নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

Manual1 Ad Code

নির্বাচনকে ঘিরে নাশকতা ও সহিংসতার বিষয়ে তিনি বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পুলিশ একা নয়, সমাজের সাধারণ মানুষ আমাদের শক্তি। গুজব, মিথ্যা তথ্য ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা সব কিছু আমরা নজরদারিতে রেখেছি।”

Manual3 Ad Code

পুলিশের পক্ষপাতমূলক অতীত নিয়ে প্রশ্নের জবাবে আইজিপি জানান, “যারা পক্ষপাতিত্ব বা অনিয়মে জড়িত ছিলেন এবং সংশোধনযোগ্য নন তাদের নির্বাচনী ডিউটিতে রাখা হবে না। এসপি ও ডিআইজিরা সংশ্লিষ্টদের চিহ্নিত করছেন। নির্বাচনের আগে তাদের তালিকা করে নির্বাচনী ডিউটি থেকে বাদ দেওয়া হবে।”

সাংবাদিকদের নিরাপত্তা ও মাঠে কাজের পরিবেশ নিয়ে তিনি বলেন, “সাংবাদিকদের কোনো রকম বাধা দেওয়া হবে না। বরং আমরা উৎসাহিত করব আপনারা যেন স্বাধীনভাবে ভোটের নিউজ কাভার করতে পারেন।”

আইজিপি এদিন খুলনার পাঁচটি লোকেশনে চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেছেন এবং খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময়ও করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই: আইজিপি
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code