দেশকে আমাদের কিছু দিতে হবে

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: জাতীয় নারী দল নিয়ে কাজ করছিলেন সাইফুল বারী টিটু। এবার
বয়সভিত্তিক দল নিয়ে প্রথম পরীক্ষায় নামতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক
মিডফিল্ডার। সেই পরীক্ষার নাম অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপ।

Manual6 Ad Code

২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন
হয়েছিল বাংলাদেশ। দুই বছর পর কাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরে
লাল-সবুজদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। চার জাতি টুর্নামেন্টে প্রথম ম্যাচেই
স্বাগতিকদের প্রতিপক্ষ নেপাল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল
স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরুর ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পথটা সুগম করে রাখতে চায়
বাংলাদেশ।

প্রথমেই চ্যালেঞ্জিং টুর্নামেন্ট থাকায় নিজের সব অভিজ্ঞতা ঢেলে দিতে চান কোচ
সাইফুল বারী টিটু। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ম্যাচের অবস্থা বুঝে কৌশল নির্ধারণে
কোচের ভূমিকা থাকে। হয়তো আমার অভিজ্ঞতা এখানে কাজে লাগতে পারে। তবে কাজটা
মূলত ফুটবলারদের। তাদের খেলার ওপরই নির্ভর করে কোচ সফল হবেন কিনা।’

Manual8 Ad Code

সাফ অনূর্ধ-১৯ টুর্নামেন্টে বাংলাদেশকে গত আসরে চ্যাম্পিয়ন করেছিলেন কোচ
গোলাম রব্বানী ছোটন। ছোটনের জায়গায় টিটুর জন্য এবার চ্যালেঞ্জটা বেশি। টিটু
অবশ্য বিষয়টা সেভাবে দেখছেন না, ‘চ্যালেঞ্জের কিছু নেই। আমরা এ দেশের নাগরিক,
দেশকে কিছু দেওয়া দরকার। আমরা রোহিঙ্গা নই, দেশ আমাদের থাকতে দিয়েছে,
এখানেই আমাদের জন্ম। দেশকে আমাদের কিছু দিতে হবে; এটা খেলোয়াড়দের মনে
রাখলেই হবে। ’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক আফইদা খন্দকার আগের কথার
পুনরাবৃত্তি করে বলেছেন, ‘প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। নেপালের বিপক্ষে জিতে আমরা
ফাইনালের পথে থাকতে চাই। সেই লক্ষ্যেই মাঠে খেলবো।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code