নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সিসিক’র অভিযান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

সিলেটে করোনা পরিস্থিতি ও চলমান রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

Manual2 Ad Code

আজ সোমবার নগর এলাকার ৩ নং ওয়ার্ডের কাজলশাহ এলাকায় সিসিক অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মো: জসীম উদ্দিন। এ সময় পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশিল রাখতে এবং ন্যায্যমুল্যে পন্য বিক্রি করতে ব্যবসায়ীদের উৎসাহ দেয়া হয়। তাছাড়া বাজারের দোকানের মূল্য তালিকা, করোনা প্রতিরোধ শারীরিক দূরত্বের বিষয়ও দেখা হয়।

এদিকে, অভিযান পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে কম্পিউটারের দোকান খোলা রাখায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে সিসিক’র ভ্রাম্যমাণ আদালত।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code