পরিচালকদের বেশি ঋণে আমানতকারীরা হুমকিতে পড়বেন: ইব্রাহিম খালেদ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ যুগান্তরকে বলেন, ড. মোহাম্মদ ফরাস উদ্দিন গভর্নর থাকার সময় আমরা অনৈতিকভাবে ঋণ নেয়ার দায়ে অনেক পরিচালককে একসঙ্গে অপসারণ করেছিলাম। এখনও পরিচালকদের ঋণ নিয়ে অনিয়ম হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক এখন কেন পারবে না ওই ধরনের ব্যবস্থা নিতে। ব্যাংকিং খাতে নানা অনিয়মের বিষয়ে পরিদর্শন এখন সে অর্থে বন্ধ রয়েছে। এটা ভালোভাবে শুরু করতে হবে। যেসব পরিচালক অনৈতিকভাবে ঋণ নিচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে অন্য ব্যাংক থেকে কী পরিমাণ ঋণ নেবে একজন পরিচালক, তার একটা সীমা থাকা দরকার।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

তিনি আরও বলেন, যদি কোনো পরিচালক বেশি মাত্রায় ঋণ নিতে চান, তাহলে তিনি ব্যাংকের পরিচালক পদ ছেড়ে দিয়ে নিতে পারেন- এই ধরনের বিধান করা উচিত। তা না হলে ব্যাংকে থাকা আমানতকারীদের টাকা বড় ধরনের হুমকিতে পড়বে। অতীতে বিভিন্ন ব্যাংক এ ধরনের হুমকির মধ্যে পড়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code