ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমলগঞ্জ শাখার সম্মেলন অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

Manual3 Ad Code

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) কমলগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ কমলগঞ্জ শাখার সভাপতি মাওলানা আব্দুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিলেট জোন সভাপতি ড. নুরুল ইসলাম বাবুল।

Manual6 Ad Code

সম্মেলন পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী মো. মনসুর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিডব্লিউএফ সিলেট মহানগর সভাপতি আলীমুল এহছান চৌধুরী ও মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ মহিউদ্দিন চৌধুরী শাহিন।

Manual5 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি এড. কামরুল ইসলাম, ব্যবসায়ী ইব্রাহিম মো. আব্দুহ, পৌর জামায়াত সভাপতি মো. আব্দুল হাই, ইউনিয়ন জামায়াত সভাপতি এবাদুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক সালাউদ্দিন শুভ, রাজন আবেদিন ও জায়েদ আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীবৃন্দ।

Manual4 Ad Code

সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়ীদের কল্যাণ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমলগঞ্জ শাখার সম্মেলন অনুষ্ঠিত
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code