বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না: মার্কিন কংগ্রেসম্যান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিও মিকস। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না। আমরা এখনো বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি।’

Manual3 Ad Code

সোমবার (৩১ জানুয়ারি) নিউ ইয়র্কের কুইন্স এলাকায় তহবিল সংগ্রহের এক মধ্যাহ্নভোজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

গ্রেগরি ডব্লিও মিকস বলেন, ‘নিষেধাজ্ঞাগুলো একটি সংস্থার কিছু ব্যক্তির ওপর আরোপ করা হয়েছিল, পুরো সংস্থার ওপর নয়। আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি।’

Manual5 Ad Code

মার্কিন এই কংগ্রেসম্যান বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে থেকে একটি স্বার্থান্বেষী মহল আরও কর্মকর্তা ও রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য জোরালোভাবে লবিং করছেন। তবে আমরা তাদের কথা অনুযায়ী এটি করবো না। এটি সম্ভব নয়। আমরা সবকিছু যাচাই-বাছাই করে সঠিক পদক্ষেপ নেবো।’

মিকস বলেন, মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় দেখতে তিনি এই বছর বাংলাদেশ সফর করবেন। তার আগে আমি স্টেট ডিপার্টমেন্ট এবং এশিয়া-প্যাসিফিক বিষয়ক কংগ্রেস সাব-কমিটির সঙ্গে কথা বলবো। প্রয়োজনে আমরা বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসে শুনানির ব্যবস্থা করবো।’

Manual7 Ad Code

প্রসঙ্গত, ডব্লিউ মিকস একজন প্রখ্যাত আইনজীবী। তিনি ১৯৯৮ সাল থেকে নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি। ২০২১ সাল থেকে পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code