টানা দুইদিন দেশে করোনা আক্রান্ত নেই

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

২৪ ঘণ্টায় দেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রবিবার দুপুরে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এনিয়ে টানা দুইদিনে করোনায় কোনো আক্রান্ত ও মৃত্যু হয়নি।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ল্যাবগুলোতে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি।

ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন ৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code