আগামী ২২ মার্চ পবিত্র শবে মেরাজ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

বাংলাদেশে আগামীকাল ২২ মার্চ দিবাগত রাতে শবে মেরাজ পালন করবেন মুসলমানরা। এরপরদিন ২৩ মার্চ থাকবে ঐচ্ছিক ছুটি। গত ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারা দেশে সরে মেরাজ পালিত হবে।’

এদিকে ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিনগত রাতে আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টিজগতের সমস্ত কিছুর অপার রহস্য।

Manual1 Ad Code

হজরত মুহাম্মদ (সা.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মিরাজ’। হযরত মুহাম্মদ ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। এ মেরাজ রজনীতেই মানবজাতির শ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। এজন্য মুসলিম ধর্মালম্বীদের কাছে মিরাজের তাৎপর্য অনেক গুরুত্ব বহন করে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code