আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে সিদ্ধান্ত হয়নি : ইসি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।

শুক্রবার (২০ মে) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আলমগীর হোসেন বলেন, ইভিএম ব্যবহার নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত রয়েছে। ইভিএম মেশিনের কোনো ত্রুটি আছে কি না, সে ব্যাপারে জুন মাসের মধ্যে বিশেষজ্ঞ দলের সদস্যদের দিয়ে পরীক্ষা-নীরিক্ষা করা হবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Manual6 Ad Code

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি একমত না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হওয়ার পরেও বিতর্ক হতে পারে। আমরা যাই করি, সব বিতর্কের ঊর্ধ্বে উঠে করব। আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ নির্বাচন করা।

Manual3 Ad Code

নির্বাচন কমিশনার বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। এসব নির্বাচনে কোনো বিতর্ক হয়নি, অভিযোগও আসেনি। সুষ্ঠুভাবে এসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের ১০০ থেকে ১১০টি আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা রয়েছে। আগামী নির্বাচনের আগে আরও কিছু ইভিএম যন্ত্র আনার চেষ্টা করছি।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সেটা নির্ভর করে সরকার কিংবা রাজনৈতিক দলের ওপর। কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। নির্বাচন কমিশনের কাজ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

Manual2 Ad Code

আগামী সংসদ নির্বাচনটিকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান আলমগীর হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code