মাস্ক ব্যবহারে সংক্রমণ ৪০ শতাংশ কমতে পারে: জার্মান গবেষণা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মাস্ক ব্যবহারে করোনাভাইরাসের সংক্রমণ ৪০ শতাংশ কমে যেতে পারে। জার্মানিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হওয়া একটি শহর পর্যবেক্ষণ করা এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে এখবর জানা গেছে। বনভিত্তিক ইনস্টিটিউট অব লেবার ইকোনমিক্স-এর গবেষণা অনুসারে, ৬ এপ্রিল জার্মানির জেনা শহর গণপরিবহন ও দোকানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে। ১ লাখ ৮ হাজার বাসিন্দার পৌরসভায় এরপর থেকে নতুন সংক্রমণ প্রায় কমে গেছে। থুরিঞ্জিয়া রাজ্যের আশপাশ ও জার্মানির অন্যত্র মাস্ক ব্যবহারের নীতিমালা গ্রহণ করা হয় কয়েক দিন বা সপ্তাহ পর। ওই এলাকাগুলোতে এখনও সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code