এইচএসসি পরীক্ষা ৩১ মে শুরুর লক্ষ্য বোর্ডের!!!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সাবিত সামুনঃ আগামী ৩১ মে থেকে এইচএসসি পরীক্ষা শুরুর লক্ষ্যে কাজ করছে শিক্ষা বোর্ড। বোর্ড থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই তারা রুটিন তৈরির কাজ শুরু করবে।

Manual3 Ad Code

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। একই সাথে স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা যা পয়লা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল ।এই পরীক্ষার ব্যাপারে উদ্বিগ্ন শিক্ষার্থী এবং অভিভাবকরা। সেই সাথে চলতি শিক্ষাবর্ষের সিলেবাস শেষ হওয়া নিয়েও চিন্তায় আছেন তারা।

সব প্রস্তুতি নেয়া আছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা নেয়া হবে। সেক্ষেত্রে ৩১ মে থেকে পরীক্ষা শুরুর চিন্তাভাবনা চলছে। পরীক্ষার রুটিন আগের মতই থাকবে শুধু তারিখ পরিবর্তন করা হবে।

Manual8 Ad Code

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে ঐচ্ছিক ছুটি কমিয়ে ফেলা হবে।

এই সময় সংসদ টিভিতে প্রচারিত ক্লাস লেকচার শিক্ষার্থীদের মনযোগ দিয়ে দেখারও আহ্বান জানায় মন্ত্রণালয়।

Manual1 Ad Code

এদিকে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসি পরীক্ষার খাতা বোর্ডে আসবে। এরপরই ফল প্রকাশ করা হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code