ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪০৩ জন

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগী। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চিকিৎসায় হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা। মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, ১২ আগস্ট, ২০২১।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরও ৪০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরের এযাবৎ ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে ৯৫ জন।

Manual8 Ad Code

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছে ১৩ হাজার ৬০৩ জন।

Manual4 Ad Code

চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৫ হাজার ২০৭ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code