সিলেট জেলার বিভিন্ন সড়কে বুধবারের ডাকা পন্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করেছে জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

সিলেট জেলার বিভিন্ন সড়কে ট্রাক মালিক গ্রুপের ডাকা আগামীকাল (৯ ডিসেম্বর) বুধবার সকাল থেকে ডাকা ৪৮ ঘন্টার পন্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করেছে সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি।

Manual2 Ad Code

মঙ্গলবার রাতে এনিয়ে সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের এক জরুরি সভায় এ ঘোষণা দেন তারা।
সভায় নেতৃবৃন্দ বলেন তথাকথিত অবৈধ সংগঠনের ডাকা এ ধর্মঘটের সাথে সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কোন সম্পৃক্ততা বা সমর্থন নেই। তারা বলেন পাথর কোয়ারী সচল হউক এটা একক কারো দাবী নয়,এ দাবী সার্বজনীন। কিন্তু এ বিষয়ে যেহেতু মহামান্য হাইকোর্টের একটি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, সেহেতু জোরপূর্বক ভাবে বল প্রয়োগ করার কিছু নেই,নিয়মতান্ত্রিক ভাবে আলোচনার মাধ্যমে তার সমাধান করতে হবে,কিন্তু তাহা না করে একটি কুচক্রী মহল তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন ও শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে এ ধর্মঘটের ডাক দিয়েছে। এর বিরুদ্ধ সিলেট জেলার সকল রুটে পণ্য পরিবহন পরিচালনা করতে তারা সকল মালিক ও শ্রমিক ভাইদের প্রতি আহবান জানান। এ লক্ষ্যে তারা সরকার ও স্হানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন,বাংলাদেশ সড়ক পরিবহ মালিক সমিতির অন্তর্ভুক্ত সিলট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি সিলেট জেলার সকল ট্রাক কাভার্ড ভ্যান মালিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে মালিক ও শ্রমিকদের সব ধরনের স্বার্থ সংরক্ষণে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে।কিন্তু এ বিষয়ে কোন ধরনের আলোচনা বা সমন্বয় ছাড়া সিলেট জেলার বিভিন্ন সড়কে ধর্মঘট কোনভাবে গ্রহনযোগ্য নয়। নেতৃবৃন্দ বলেন ২০১২ সালে বানিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাতিল কৃত তথা কতিথ অস্তিত্বহীন সংগঠন জেলা ট্রাক মালিক গ্রুপ ও একটি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট সিলেটের পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। তারা বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে এমনিতেই পরিবহন মালিক ও শ্রমিকরা চরম আর্থিক দূরাবস্থার মধ্যে দিনাতিপাত কাটছে,এমন মুহূর্তে এধরণের হঠকারী কর্মসূচী কোনভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা।
সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন একটি কুচক্রীমহল সিলেটে পরিবহন সেক্টরে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে গোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।এসব অপতৎপরতার বিরুদ্ধে সিলেটের পরিবহন মালিক ও শ্রমিক সহ সবাইকে সজাগ ও সতর্ক এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানায় সংগঠনটি।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরী সহসভাপতি শাহ নুরুর রহমান,সহ সভাপতি মুজিবুর রহমান,হাজী মোঃ মছব্বির আলী,হাজী শায়েস্তা মিয়া, সহ সাধারন সম্পাদক নাজির আহমদ স্বপন, সহ সাধারন সম্পাদক কয়ছর আলী জালালি,মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান অর্থ সম্পাদক মোঃ মুহিত মিয়া,প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম,জেলা সদস্য জুবের আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি রুহুল কবির রাজন,সহ সভাপতি মোঃ ফিরোজ মিয়া,মোঃ নানু মিয়া,সাধারণ সম্পাদক সুয়েদ আহমদ,সাংগঠনিক আনা মিয়া, লায়েক আহমদ,অর্থ সম্পাদক আব্দুল আহাদ,প্রচার সম্পাদক মেঃ আবুল কালাম, সহ প্রচার সম্পাদক মোঃ বাবুল মিয়া প্রমুখ। সভায় জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সিলেটের জাফলং সহ অন্যান্য পাথর কোয়ারি সচল করার দাবীতে সিলেট জেলার বিভিন্ন সড়কে বুধবার (৯ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ৪৮ ঘন্টার টানা ট্রাক শ্রমিকদের একটি অংশ সিলেটে জেলার বিভিন্ন রুটে পন্যবাহী পরিবহনের ধর্মঘটের ডাক দেয়, এর ফলে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code