

যুক্তরাষ্ট্র অফিস: টেসলা ও টুইটারের মালিক, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, ‘আমি নরেন্দ্র মোদির ভক্ত। আগামী বছর আবারও ভারত সফরের পরিকল্পনা রয়েছে জানিয়ে ইলন মাস্ক বলেন, ‘নরেন্দ্র মোদির সঙ্গে মিটিংটি ছিল চমৎকার। আমি তাকে অনেক পছন্দ করি। আমি মোদির ভক্ত।
ইলন মাস্ক বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী মোদি) সত্যিই দেশ নিয়ে চিন্তা করেন। এ কারণে তিনি ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে বলছেন আমাদেরকে। শীর্ষ ধনী বলেন, ‘আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে দারুণ আনন্দিত। নরেন্দ্র মোদি ভারতের জন্য সঠিক কাজটি করতে চান। তিনি নতুন কোম্পানিগুলোকে সাপোর্ট করতে চান, যাতে তা ভারতের জন্য ভালো ফল বয়ে আনে।’