বিয়ের পিঁড়িতে বসছেন তাহসান!

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

শোবিজের আদর্শ দম্পতি বলা হতো সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলাকে। ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতেই বসবাস করে আসছিলেন। তাদের কোলজুরে আসে এক কন্যাসন্তান। তা নাম আইরা তাহরিম খান। দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ভক্তদের মন খারাপ করে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন দুই তারকা।

Manual6 Ad Code

এরপর ২০১৯-এর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। বিয়ের কিছুদিন পরই তাহসানের বিয়ের গুঞ্জন ওঠে। শোনা যাচ্ছে, মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবারও নতুন করে সংসার গড়তে চলছেন তাহসান।

Manual4 Ad Code

বাংলাদেশের বেশকিছু গণমাধ্যমে তাহসান আবারও বিয়ে করছেন বলে খবর প্রকাশ হয়েছে। কাকে বিয়ে করছেন তাহসান? সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ঢাকার বনানী অঞ্চলের একটি রেস্তোরাঁয় এক সংবাদ পাঠিকার সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাহসানকে। অনেকেই বলছেন, ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাহসান।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

শুধু দেশেই নয়, এবার দেশ ছাড়িয়ে বিদেশি পত্রিকায়ও দেখা যাচ্ছে তাহসানের বিয়ের গুঞ্জনের খবর। বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র উল্লেখ করে ‘আনন্দবাজার’ পত্রিকা ‘বিয়ে করছেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান’ শিরোনামে খবর প্রকাশ করে।

এখনও তাহসান বিয়ের বিষয়ে মুখ খোলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, ‘নিজের ব্যক্তি জীবনের কোনো কিছু তিনি মিডিয়ার সঙ্গে শেয়ার করতে চান না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code