শিশু কল্যাণ তহবিলের অর্থ কেলেঙ্কারি: নেদারল্যান্ডস সরকারের পদত্যাগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগে পদত্যাগ করেছে নেদারল্যান্ডস সরকার। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

Manual4 Ad Code

কর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ২৬ হাজার পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগ আনে কর্তৃপক্ষ। ফলে সেসব পরিবারকে ওই অর্থ ফেরত দিতে হয়। এতে অনেক পরিবার বিপাকে পড়ে। ভিকটিমদের ঘরবাড়ি হারানো এমনকি বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটে। ফরম পূরণের ক্ষেত্রে ছোটখাটো ভুলের জন্যও অনেক পরিবারকে এমন পরিণতির শিকার হতে হয়েছে যাদের একটা বড় অংশই অভিবাসী। তাদের অনেককেই শুধু দ্বৈত নাগরিকত্বের জন্য বাড়তি তদন্তের মুখে পড়তে হয়েছিল।

বিষয়টি নিয়ে সমালোচনার মুখে শুক্রবার হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান করা হয়। ওই বৈঠক থেকেই পদত্যাগের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী মার্ক রুটের নেতৃত্বাধীন সরকার। সে অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী মার্ক রুটে।

Manual3 Ad Code

পদত্যাগ করলেও আগামী ১৭ মার্চ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বর্তমান প্রশাসন অন্তর্বর্তীকালীন দায়িত্ব চালিয়ে যাবে বলে জানিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী মার্ক রুটে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code