গৌরীপুরে বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।

Manual3 Ad Code

বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- অটোরিকশাচালক ময়মনসিংহের সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০) রাবিয়া খাতুন (৬৫) ও লাল মিয়া (৫০)।

আহতরা হলেন- লাল মিয়া (৫০), শিউলী আক্তার (২৫) ও জুলেখা আক্তার (৪০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী চরশ্রীরামপুরের আবুল কাসেম জানান, ইটভাটার মাটিবহনকারী দুটি ট্রলি রাস্তার বাম পাশ দিয়ে প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। এতে কিশোরগঞ্জগামী এমকে সুপারের লামিয়া এন্ড সাদ পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এতে রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম, সাহেরা খাতুন ও রাবিয়া খাতুন মারা যান। আরও তিনজনের অবস্থা আশংকাজনক।

Manual2 Ad Code

গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code