জার্মানির রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দিয়েছে তুরস্কের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

জার্মানির রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এতেই উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Manual2 Ad Code

 

এএফপি’র প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের বিরোধী নেতা ওসমান কাভালারকে সমর্থন করায় তুরস্কসহ আরো নয়টি দেশের রাষ্ট্রদূতকেও অনুরূপ হুমকী দেয়া হয়েছে।

 

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

 

জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সিবার্ট সাংবাদিকদের বলেন, “তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যে আমরা উদ্বিগ্ন ও বিস্মিত।” তিনি বলেন, বার্লিন অনুরূপ হুমকিপ্রাপ্ত দেশগুলোর সাথে ঘনিষ্ঠ পরামর্শে রয়েছে।

 

 

Manual1 Ad Code

 

সিবার্ট বলেন, যদি এরদোগান কূটনীতিকদের বহিষ্কার করেন, তা ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য দুই দেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার অনুকূল নয়।

 

এরদোগান শনিবার কারাবন্দী কাভালাকে সমর্থন করে যৌথ বিবৃতি দেয়ায় জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১০ টি দেশের রাষ্ট্রদূতকে ‘ পারসোনা নন গ্রাটা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code