করোনায় মৃত্যু : অর্ধ কোটি টাকা পাচ্ছেন সিলেটের ডা. মঈনের পরিবার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ সরকার ঘোষিত ক্ষতিপূরণ পাচ্ছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসক সিলেটের ডা. মো. মঈন উদ্দিনের পরিবার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান দ্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা প্রথম চিকিৎসক হিসেবে সরকারি ক্ষতিপূরণের ৫০ লাখ (অর্ধ টাকা তার পরিবারকে দেওয়া হবে।’

মো. হাবিবুর রহমান খান আরও বলেন, ‘ক্ষতিপূরণের জন্য ডা. মঈনের পরিবারের আবেদনটি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করছি অর্থ মন্ত্রণালয় দ্রুতই ক্ষতিপূরণের অর্থ ডাক্তার মঈনের পরিবারকে প্রদান করবে।’

এর আগে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় দায়িত্বরত চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে থাকা মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারীরা দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এ বিষয়ে গত ২৩ এপ্রিল একটি পরিপত্র প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। যাতে বলা হয়, করোনা আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন কাঠামো অনুযায়ী ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা এবং আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবার ২৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।

Manual7 Ad Code

সে অনুযায়ী ডাক্তার গত ২৭ এপ্রিল মঈন উদ্দিনের স্ত্রী, সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী রিফাত জাহান মন্ত্রণালয় বরাবর আবেদন করেছিলেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ৫ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code