হাসপাতালে বর্ণবাদের শিকার কৃষ্ণাঙ্গ নারী

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

কানাডা অফিস: কানাডার অন্টারিওর একটি হাসপাতালের বিরুদ্ধে
বর্ণবাদের অভিযোগ তুললেন এক নারী। ১০ ফেব্রুয়ারি সকালে
হার্টসংক্রান্ত জটিলতায় চিকিৎসা নিতে গেলে তিনি বর্ণবাদী
বিদ্বেষের শিকার হন।

Manual4 Ad Code

৭২ বছর বয়সী বর্ণবাদের শিকার কৃষ্ণাঙ্গ নারী শার্লি আর্চিবল্ড
অন্টারিওর উইন্ডসর রিজিওনাল হাসপাতালে চিকিৎসা নিতে
গিয়েছিলেন।

শার্লি সিটিভিকে জানান, সে সময় তিনি অনুভব করছিলেন তার হার্ট
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। যদিও আগে থেকেই শার্লি
হার্টের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তাই হার্টসংক্রান্ত সমস্যার
লক্ষণগুলো তার জানা। সেদিন একই পরিচিত লক্ষণগুলো আবার
অনুভব করছিলেন তিনি।

হাসপাতালের জরুরি বিভাগে গেলে আবার তার ব্যথা বৃদ্ধি পায়। এ
সময় তিনি রেজিস্ট্রেশনে থাকা কর্তব্যরত ক্লার্ককে বিষয়টি
উঠে গিয়ে জানালে সে চিৎকার দিয়ে বলে যাও বসো।

Manual6 Ad Code

এ ঘটনার ঠিক ১৫ মিনিট পর রেজিস্ট্রেশন ক্লার্ক শার্লিকে
জানিয়েছিলেন, একজন নার্স তার সঙ্গে কথা বলবে। তিনি নার্সকে

বলেন, আমার মেয়ে ফোনে আমার সঙ্গে কথা বলছে। সঙ্গে সঙ্গে
সেই ক্লার্ক তাকে বলেন, আপনি যদি ফোন বন্ধ না করেন, আমি
সিকিউরিটিকে ডাকব।

Manual1 Ad Code

সাধারণত কানাডার হাসপাতালগুলোতে খুবই আন্তরিকতার সঙ্গেই
রোগীদের চিকিৎসা দেয়া হয়। শার্লি ও তার মেয়ে অ্যামি এ ঘটনাকে
দেখছে একেবারে বর্ণবাদী বিদ্বেষ হিসেবে।

শার্লির মেয়ে অ্যামি জানান, তিনি হাসপাতালে এসে দেখতে পান,
অনেকেই ফোনে কথা বলছে। যদিও তিনি মাকে বলেন, ফোন পারসে
ঢুকিয়ে রাখতে।

এরপরও তাদের হাসপাতাল থেকে বের করে দেয়া হয়। এমনটাই
জানিয়ে ও সহায়তা চেয়ে টুইট করেন অ্যামি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code