ইউটিউবে শীর্ষে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে ভারতীয় মিউজিক সংস্থা টি সিরিজকে ছাপিয়ে সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার হিসাবে উঠে এলেন ‘মিস্টার বিস্ট’ জিমি ডোনাল্ডসন। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, এখন জিমি ডোনাল্ডসনের সাবস্ক্রাইবার সংখ্যা ২৬ কোটি ৭০ লাখ। অন্যদিকে টি সিরিজের সাবস্ক্রাইবার সংখ্যা ২৬ কোটি ৬০ লাখ। স্বভাবতই টি সিরিজের থেকে জিমি ডোনাল্ডসনের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি। এদিন নিজের সাবস্ক্রাইবারের সংখ্যা এক্স হ্যান্ডেলে শেয়ার করেন ডোনাল্ডসন। মিস্টার বিস্টের এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানালেন শিল্পপতি ইলন মাস্ক। শুভেচ্ছাবার্তা এসেছে নেটিজেনদের তরফ থেকেও। অনেকেই উচ্ছ্বসিত হয়ে জানিয়েছেন, এবার সাবস্ক্রাইবারের সংখ্যা ১০০ কোটিতে নিয়ে যাওয়াই লক্ষ্য। গত মে মাসেই টি সিরিজকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মিস্টার বিস্ট। এতদিন ধরে সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ছিল টি সিরিজ। এবার সেই টি সিরিজকে ছাপিয়ে গেল ‘মিস্টার বিস্ট’।

Manual8 Ad Code

সুত্র: দৈনিক ইনকিলাব

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code