ইমরান খানকে ৪ এপ্রিল আদালতে হাজির করার আদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সোমবার আদালতে হাজির করার আদেশ দিয়েছিলেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত।

Manual3 Ad Code

আদিয়ালা কারাগারের সুপারিন্টেন্ডেন্টকে অতিরিক্ত দায়রা জজ তাহির আব্বাস সুপ্রাওন এ আদেশ দিয়েছিলেন। তবে তা উপেক্ষা করেছেন ইমরান খান ও বুশরা বিবি। খবর সামা টিভির

আদালতের নির্দেশ সত্ত্বেও পিটিআই প্রতিষ্ঠাতা ভিডিও লিঙ্কেও হাজির হতে পারেননি এবং আদিয়ালা কারাগারের জেল সুপারিনটেনডেন্টও ভিডিও লিঙ্কের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

Manual6 Ad Code

এর ফলে আগামী ৪ এপ্রিল আবারো পিটিআই প্রতিষ্ঠাতাকে হাজির করতে আদিয়ালা কারাগারের জেল সুপারিন্টেন্ডেন্টকে নির্দেশ দিয়েছেন আদালত।

Manual1 Ad Code

গত শুনানিতেও ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে ভিডিও লিঙ্ক সিস্টেম ঠিক করতে এবং পিটিআই প্রতিষ্ঠাতাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল।

Manual5 Ad Code

প্রসঙ্গত, ইমরান খানের বিরুদ্ধে তারনুল, রমনা, সচিবালয়, কোহসার ও করাচি থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবং কোহসার থানায় বুশরা বিবির বিরুদ্ধে জাল রশিদ তৈরির মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code