মহামারি শেষ ঘোষণা করল সুইডেন

লেখক:
প্রকাশ: ৪ years ago
A man wearing a protective mask walks next to travellers as they queue up to board a boat at Stranvagen in Stockholm on July 27, 2020, during the novel coronavirus / COVID-19 pandemic. - Although the use of face masks has become taken for granted in many parts of the world, authorities of the Nordic countries (Sweden, Denmark, Norway, Finland and Iceland) and their more than 25 million inhabitants still defy the use of face masks to curb the spread of the virus. (Photo by Jonathan NACKSTRAND / AFP) (Photo by JONATHAN NACKSTRAND/AFP via Getty Images)

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

বিজ্ঞানীদের সতর্কবার্তার মধ্যেও করোনা মহামারির শেষ ঘোষণা করেছে সুইডেন। কোভিড সংক্রমণ ঠেকাতে দেশটিতে যে সামান্য বিধিনিষেধ আরোপ করা ছিল, বুধবার থেকে তাও তুলে নেওয়া হয়েছে।

 

Manual7 Ad Code

করোনাভাইরাস মহামারির শুরু থেকেই সুইডেন সরকার কঠোর লকডাউনের বিপক্ষে ছিল। সেখানে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যসুরক্ষায় নিয়মগুলো পালন করা বা না করা দেশবাসীর ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সেখানে খুবই সামান্য কিছু বিধি আরোপ করা হয়েছিল। গত সপ্তাহে দেওয়া এক ঘোষণায় সেগুলোও তুলে নেওয়ার কথা বলা হয়। কার্যত যার অর্থ মহামারীর সমাপ্তি ঘোষণা করা।

Manual1 Ad Code

 

সুইডেনের একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী লেনা হালেনগ্রিয়ান বলেন, ‘আমরা এই মহামারি সম্পর্কে যতদূর জানি, আমি বলতে চাই এটা শেষ হয়েছে।’

 

তিনি আরো বলেন, ‘কোভিডকে আর সমাজের জন্য বিপজ্জনক বলে বিবেচনা করা হবে না।’

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

সব বিধিনিষেধ তুলে নিলেও সুইডেনের হাসাপাতালগুলো এখনও কোভিড রোগীতে ভর্তি। সেখানে এখনও কোভিড আক্রান্ত ২২শ মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code