সমর্থনের বিনিময়ে বিলাওয়ালকে প্রধানমন্ত্রী করার দাবি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের রাজনীতিতে যোগ হলো নতুন চমক। এবার
বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছেন তার বাবা আসিফ
আলি জারদারি। বিনিময়ে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠনের জন্য পিএমএল-এনকে
সমর্থন দেবে পিপিপি। রবিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ খবর
জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

এমনিতেই দেরিতে নির্বাচনি ফলাফল প্রকাশ নিয়ে আন্তর্জাতিক মহল থেকেও প্রশ্ন
উঠেছে। আর এখন সব আসনের ফলাফল প্রকাশ হলেও সরকার গঠন নিয়ে দেখা দিয়েছে
অনিশ্চয়তা। সর্বশেষ ফলাফলে দেখা যায়, ২৬৪ আসনের মধ্যে সবচেয়ে বেশি ১০১
আসনে জয় পেয়েছেন ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত
স্বতন্ত্র প্রার্থীরা। ৭৫ আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তিনবারের
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)।
প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী
জারদারির পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)
পেয়েছে ৫৪ আসন। আর মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে
জয়ী হয়েছে। অন্যান্য দল পেয়েছে ১৭টি আসন।

Manual5 Ad Code

জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে (একটি স্থগিত) ভোট হয়েছে। একটি
আসনের ফল স্থগিত রাখায় ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। সরকার গঠনে
প্রয়োজন ১৩৪ আসন।

Manual7 Ad Code

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ সভাপতি শাহবাজ শরিফ তার দলের নেতাদের জানান,
সমর্থনের বিনিময়ে পিপিপি শর্ত দিয়েছে বিলাওয়ালকে প্রধানমন্ত্রী করতে হবে। শুধু
তাই নয়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদও দাবি করেছে দলটি।

Manual2 Ad Code

শুক্রবার রাতে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও পিপিপির বর্তমান
চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে দেখা করেন শাহবাজ শরিফ। তবে তাদের
আলোচনা যে তেমন ফলপ্রসূ হয়নি তা এখন বেশ স্পষ্ট। কারণ স্বাভাবিকভাবেই
প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি হননি শাহবাজ। ফলে কেন্দ্রের পাশাপাশি পাঞ্জাবে
ভবিষ্যৎ সরকার করার জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেছেন পিএমএল-এন
নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, পিপিপির সঙ্গে আলোচনা ব্যর্থ হলে পিএমএল-এন
এমকিউএম, জেইউআই-এফসহ অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে জোট গঠনের
চিন্তাভাবনা করছেন নেতারা। এমনকি স্বতন্ত্র প্রার্থীদের কথাও মাথায় রাখা হয়েছে।
এরইমধ্যে শাহবাজ শরিফের সঙ্গে দেখা করতে লাহোর গেছেন এমকিউএম-পি’র একটি
প্রতিনিধি দল।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code