রুশ হেলিকপ্টার কেনার চুক্তি বাতিল করেছে ফিলিপাইন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার কাছ থেকে ১৬টি হেলিকপ্টার কেনার চুক্তি বাতিল করেছে ফিলিপাইন। মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কা থেকে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। বুধবার ফিলিপাইনের কর্মকর্তাদের উদ্ধৃত করে এখবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। ফিলিপাইনের সাবেক প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেঞ্জানা বলেছেন, ২২৭ মিলিয়ন ডলারে রাশিয়ার কাছ থেকে এমআই-১৭ হেলিকপ্টার কেনার চুক্তি ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।
গত মাসে মেয়াদ শেষ হওয়ার আগে হেলিকপ্টার কেনার চুক্তি অনুমোদন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code